মানুষের শহরে বিড়ালের রাজত্ব
জানুয়ারি ২৬, ২০২৬, ১০:৩৭ পিএম
ইস্তাম্বুলে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হতে পারে, শহরটা বুঝি মানুষের নয়—বিড়ালদের। ফুটপাতের কোণে, দোকানের দরজায়, ফেরির ডেকে কিংবা রেস্তোরাঁর চেয়ারে নির্বিঘ্ন ঘুমিয়ে থাকা একেকটি বিড়াল যেন নিঃশব্দে জানিয়ে দেয়—এ শহরে তারা অতিথি নয়, স্বত্বাধিকারী।
সাদা-ধূসর রঙের বিড়াল ক্যানিয়নের গল্পটা তেমনই। একটি শপিং সেন্টারে থাকা এই বিড়ালটির ঝুড়ি হারিয়ে যাওয়ার পর ইস্তাম্বুলবাসীর...