শিল্পকলার ‘বেআইনি কর্মকাণ্ডের’ দায় এড়াতে আরও ৪ সদস্যের পদত্যাগ
অক্টোবর ১, ২০২৫, ১১:০২ পিএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে আরও চার জন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা নিত্রা, লায়েকা বশীর এবং র্যাচেল প্যারিস।
বুধবার (১ অক্টোবর) বিকেলে তারা শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম জানিয়েছেন, ‘পরিষদের কার্যক্রম অকার্যকর। প্রতি তিন মাসে সভা...