নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী
মার্চ ১৪, ২০২৬, ০৮:৪৮ পিএম
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মতিউর রহমান চৌধুরী। তিনি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক। শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সংগঠনটির এক সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচনে সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ আনুষ্ঠানিকভাবে...