ইউরোপে অ্যালকোহল সেবনে বাড়ছে মৃত্যু ও সহিংসতা : ডব্লিউএইচও
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:২১ পিএম
ইউরোপে অ্যালকোহল বা মদ্যপানের হার বিশ্বে সবচেয়ে বেশি, যা অকাল মৃত্যু ও বিভিন্ন ধরনের আঘাতের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ অঞ্চল সম্প্রতি প্রকাশিত এক নতুন ফ্যাক্টশিটে এ তথ্য জানিয়েছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ইউরোপ অঞ্চলে প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষ অ্যালকোহলজনিত আঘাতে প্রাণ হারিয়েছেন।...