মধ্যবিত্ত শ্রেণি নষ্ট হলে সমাজে সাংস্কৃতিক অধঃপতন ঘটবে
ডিসেম্বর ১১, ২০২৫, ০১:০০ পিএম
আমরা ক্রমশ এক বিভাজনের সংস্কৃতি রচনা করে চলেছি। ঠিক এই লাইনটিই মনে এলো আমাদের বর্তমান সংস্কৃতি নিয়ে কিছু লিখবার প্রত্যাশায়।
আমাদের শিল্পীদের কোনো ধর্মীয় বৈষম্য, আর্থিক বৈষম্য, শিক্ষাগত বৈষম্যও থাকার কথা ছিল না। কিন্তু আমরা শিল্পীরা রাজনীতিতে বিভাজিত, ধর্মে বিভাজিত, আর্থিক সিন্ডিকেটে বিভাজিত, এবং এলিট-নন এলিট সংস্কৃতিতে বিভাজিত।
এই বিভাজনটা কে তৈরি...