জেদ্দায় ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো–২০২৫’ শেষ হলো
নভেম্বর ২৯, ২০২৫, ০৪:১৯ পিএম
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো–সৌদি আরব ২০২৫’ সমাপ্ত হয়েছে। তৈরি পোশাক, নিটওয়্যার, স্পোর্টস ওয়্যার, পাট ও ডাইভার্সিফাইড পাটজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিক পাইপ ও গৃহস্থালি সামগ্রী—আন্তর্জাতিক মানসম্পন্ন ও উচ্চ চাহিদাসম্পন্ন এসকল পণ্য নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশের ১১টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান।
আইকন ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেদ্দা চেম্বার...