রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবি
এপ্রিল ১৮, ২০২৬, ০৪:২১ পিএম
প্রায় তিন মাস ধরে ‘অভিভাবকশূন্য’ অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়।
এ সময় স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। সংগঠনটির...