‘কুলাঙ্গার’ বলায় বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ
এপ্রিল ১৮, ২০২৬, ০২:৫৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপির সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুলাঙ্গার শব্দের অর্থ কুল (বংশ) + অঙ্গার (কলঙ্ক)= বংশের কলঙ্ক। কুলাঙ্গার (বিশেষ্য) হলো এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার...