বিমান বাহিনীর অফিসার্স কোর্সের সনদ বিতরণ
এপ্রিল ৯, ২০২৬, ০৫:৪৯ পিএম
বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।...