দ্বাদশ পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি
নভেম্বর ২৫, ২০২৫, ০২:০৫ এএম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে একটি উৎপাদনশীল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হলে সুযোগের সমতা, সম্পদের ন্যায্য বণ্টন এবং আরও সমতাভিত্তিক সমাজ নির্মাণ জরুরি।
আর এ লক্ষ্যেই আমাদের শিক্ষাব্যবস্থার পুনর্গঠন প্রয়োজন। আমরা মনে করি, দেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন জিএসএর উদ্যোগে সোমবার...