সামান্তাকে ‘আততায়ী’ বললেন শাহরিয়ার, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি এনসিপি নেতাদের
মার্চ ১৫, ২০২৬, ০৫:৩৭ এএম
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন এনসিপির নেতারা।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে শাহরিয়ার কবির বলেন, সামান্তা শারমিন যেসব বক্তব্য দেন, সে কারণে তাকে দল থেকে শোকজ করে বহিষ্কার করা উচিত।...