সিআইপি নির্বাচিত হলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী
ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:১৩ পিএম
দেশের রপ্তানি, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয়ে বিশেষ অবদান রাখায় কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। তিনি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
সংযুক্ত আরব আমিরাত থেকে নিয়মিতভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে শীর্ষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রবাসী...