টিকা সংকটে জলাতঙ্কের হুমকি, দায় এড়াচ্ছে স্বাস্থ্য প্রশাসন
জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২৯ পিএম
‘মা, আমাকে বাঁচাও! আমি বাঁচতে চাই, মা!’ কুকুরের কামড়ে আক্রান্ত ১৪ বছর বয়সি সাহেদের এই আর্তনাদে ভারী হয়ে উঠেছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের গেট এলাকা। অসহায় বাবা আব্দুর রশিদ ও মা আরোশী বেগম ছেলেকে বাঁচাতে হাসপাতাল থেকে ফার্মেসি সবখানেই ঘুরেছেন, কিন্তু পাননি জলাতঙ্কের টিকা।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, সিরাজগঞ্জ জেনারেল...