উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে হবে : সিসিক প্রশাসক
মার্চ ১, ২০২৬, ০৪:৩৩ পিএম
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
রোববার (১ মার্চ) দুপুরে তিনি নগরের ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর ও শাহপরান গেট এলাকায় চলমান কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘জনগণের প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়নকাজের গুণগত...