জ্বরের চোখরাঙানি উপেক্ষা করে মহাকাব্যিক ইনিংস
ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:৪৩ পিএম
লক্ষ্যটা ছিল পাহাড়প্রমাণ—২০৪ রান। ডব্লিউপিএল ফাইনালে এত বড় রান তাড়া করা যেকোনো দলের জন্যই দুঃস্বপ্ন। তার ওপর দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা খেলছিলেন তীব্র জ্বর নিয়ে। কিন্তু ফাইনালে জ্বরের কাছে হার মানেননি তিনি। বরং ব্যাটে ঝড় তুলে দিল্লি ক্যাপিটালসকে গুঁড়িয়ে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে দ্বিতীয়বারের মতো ট্রফি উপহার দিলেন মান্ধানা।
শুরুতেই বিপদ,...