নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
মে ৯, ২০২৬, ১০:২০ পিএম
নোয়াখালীর সোনাইমুড়িতে দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাইপাস চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সোনাইমুড়িতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল...