শীতের তীব্রতা বাড়ায় বাজারে হাঁসের চাহিদা বেড়েছে
ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:৩০ পিএম
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বেড়েছে হাঁসের চাহিদা। স্থানীয় বাজারগুলোয় দেশী হাঁসের উপস্থিতি চোখে পড়ছে, যা রসনাবিলাসীদের আকর্ষণ করছে। শীতকালে হাঁসের মাংসের ভোজ বিশেষ জনপ্রিয়।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার সবচেয়ে বড় সাপ্তাহিক শরৎনগর হাটে বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা হাঁস বিক্রি করতে দেখা গেছে। সকাল থেকে...