প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং
জানুয়ারি ২৮, ২০২৬, ০২:০২ পিএম
অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণার পর ভক্তরা মর্মাহত হন। তবে এবার সেই সিদ্ধান্তের পেছনের আসল কারণ নিজেই খুলে বললেন। জানালেন, তিনি সংগীত ছাড়ছেন না বরং নিজেকে নতুন করে খুঁজতেই এই বিরতি।
জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর ভক্তদের নানা প্রশ্নের মুখে পড়েন অরিজিৎ।...