হিলির রাজকীয় বিদায়
মার্চ ১, ২০২৬, ০৪:২০ পিএম
২২ গজে রূপকথা খুব কমই দেখা যায়, কিন্তু অ্যালিসা হিলি আজ রোববার (১ মার্চ) হোবার্টের বেলেরিভ ওভালে যা করলেন তাকে রূপকথা বললেও কম বলা হয়। ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণকে তুলাধোনা করে ৯৮ বলে ১৫৮ রানের এক টর্নেডো ইনিংস খেললেন হিলি।
গ্যালারিতে যখন হাজার হাজার দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন,...