অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবি নিয়ে মুখ খুললেন ম্যাককালাম
ডিসেম্বর ২১, ২০২৫, ০২:১৮ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড হারের ধাক্কা মেনে নিয়েছে। টানা তিনটি টেস্ট হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে দল। অ্যাডিলেড টেস্টে ৮২ রানের ব্যবধানে হারের পর প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম স্বীকার করেছেন, দলের প্রস্তুতি যথেষ্ট ছিল না।
ম্যাককালাম বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই অস্ট্রেলিয়ার দল আমাদের ছাপিয়ে গেছে। এটি তাদের অন্যতম ধারাবাহিক...