সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু
মে ১৩, ২০২৬, ১১:০৯ এএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণে বিরতি থাকবে।
এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।...