বাংলাদেশ-তুরস্ক চতুর্থ আর্মি স্টাফ টকস সম্পন্ন
এপ্রিল ২, ২০২৬, ১০:২৫ পিএম
বাংলাদেশ-তুরস্ক চতুর্থ আর্মি স্টাফ টকস (এএসটি) ২০২৬ সমাপ্তি হয়েছে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ৩০ মার্চ থেকে ২ এপ্রিল ৪ দিনব্যাপী এ উচ্চপর্যায়ের বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষে আলোচনায় ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ...