ইন্টার্ন চিকিৎসক নির্যাতন, তিন হামলাকারীর কারাদণ্ড
জানুয়ারি ২২, ২০২৬, ০৯:২২ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্তরা হলেন: মো. শাকিব হোসেন (২৪), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) এবং মো. ইমতিয়াজ আহাম্মেদ (২৫)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান...