প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের : মাহদী আমিন
এপ্রিল ২৬, ২০২৬, ১২:৪২ পিএম
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রশ্নপত্র ফাঁসে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়ে সবাইকে অপপ্রচার নিয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
রোববার (২৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভুয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে...