আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত
জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:০৮ পিএম
নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ওয়াজ মাহফিল স্থগিত করেছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজা।
সোমবার (১৯ জানুয়ারি)নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আমির হামজা লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায়...