কর্ণফুলীতে পানি সংকট : ফেরি পারাপারে বিভ্রাট
নভেম্বর ২৮, ২০২৫, ০৬:২০ পিএম
কাপ্তাই উপজেলা এলাকায় কর্ণফুলী নদীতে পানির প্রবাহ হঠাৎ কমে যাওয়ায় চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরীর পাটাতন স্বাভাবিক স্তর থেকে নেমে গেছে। এতে ফেরিতে যানবাহন ওঠা-নামা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বান্দরবান–রাঙ্গামাটি–রাজস্থলী সড়কে চলাচলকারী বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন পারাপার চরম দুর্ভোগের মুখে পড়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, পানি কমে যাওয়ায় ফেরিঘাটের পাটাতন...