৩ জেলায় ভোট কারচুপির মামলার শুনানি আজ
মার্চ ৩, ২০২৬, ১০:২৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২, ৩, লালমনিরহাট-১, ২ আসনের জামায়াত প্রার্থী এবং ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।
মামলার শুনানি মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা এই ‘নির্বাচনি’ আবেদনের শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা...