চৌদ্দগ্রামে বিদ্যুতের ‘কার্ড মিটার’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
জানুয়ারি ২০, ২০২৬, ০৭:০৪ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎখাতে দুর্নীতির অভিযোগ তুলে ‘কার্ড মিটার’ প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা কার্ড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে গ্রাহকরা চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, সোমবার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে...