সরিষা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
জানুয়ারি ১৯, ২০২৬, ০১:২৫ পিএম
নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে জাবারীপুরহাট এলাকা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকরা সরিষা ক্ষেতের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের মরদেহ দেখতে...