রাজবাড়ীতে হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৫
ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৩৫ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় হাটের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, হাটের খাজনা আদায়ের অর্থ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে...