খাল খনন: গ্রামীণ অর্থনীতিতে প্রবৃদ্ধির নীরব বিপ্লব
মার্চ ২৭, ২০২৬, ১১:৪৭ পিএম
গ্রামীণ বাংলাদেশে উন্নয়নের যে ধারা ক্রমশ শক্তিশালী হচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ কিন্তু অনেকাংশে উপেক্ষিত উপাদান হলো খাল খনন ও পুনঃখনন কার্যক্রম। নদীমাতৃক এই দেশে খাল, বিল ও জলপথ শুধু পরিবহন বা পানির উৎস নয়—এগুলো কৃষি, মৎস্য, জীবিকা এবং স্থানীয় অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দখল, ভরাট ও প্রাকৃতিক...