শৈলকুপা বসন্তপুর হাই স্কুল মাঠে গণসংযোগ
নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৪২ পিএম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর হাই স্কুল মাঠে স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বিএনপির নোমিনেশন প্রার্থীর গণসংযোগ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনয়নপ্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সহসম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির নেতা মনিরুল ইসলাম হিটু, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, তোজাম্মেল হক, জাকারিয়া...