ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি
মার্চ ১১, ২০২৬, ০৫:২০ পিএম
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়ার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গত ৯ মার্চ...