জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সিয়াম, সম্পাদক মমিনুল
ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৫১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান সিয়াম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মমিনুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) সংগঠনের এক সভায়...