উত্তরায় গ্যাস লাইন লিকেজে দগ্ধ একজনের মৃত্যু
জুন ৭, ২০২৬, ১০:১৫ এএম
রাজধানীর উত্তরার উত্তরখানের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আলী হোসেন (৫৫)।
এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার...