পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে বর্জ্য পরিষ্কারে নামলেন চসিক মেয়র
জুন ১০, ২০২৬, ১০:১০ পিএম
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে বর্জ্য পরিষ্কারে নামলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১০ জুন) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে মেয়র নিজেই বর্জ্য অপসারণে নামেন।
এ সময় মেয়র হাসপাতালকে পরিচ্ছন্ন, নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ...