২৪৬টি সিনেমা নিয়ে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
জানুয়ারি ৭, ২০২৬, ১১:৫৮ এএম
১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় শেষ বলে জানিয়েছে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ।
এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। উৎসবে ৭০টির বেশি দেশের মোট ২৪৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মূল ভেন্যু হিসেবে থাকছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস...