চট্টগ্রাম বন্দরে নিয়োগ পেলেন ৯ জুলাইযোদ্ধা
জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:২৬ এএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরে কর্মসংস্থানের সুযোগ পেলেন গেজেটভুক্ত ৯ জুলাইযোদ্ধা। বন্দর কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তের আওতায় তাদের চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) চুক্তি সম্পাদনের পর আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ কার্যকর হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন, আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল...