ধানমন্ডিতে পৈতৃক বাসভবনে জুবাইদা রহমান
ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:২৯ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর ধানমন্ডিতে নিজের পৈতৃক বাসভবনে গিয়েছেন ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
আতিকুর রহমান বলেন, ‘ভাবি লন্ডন থেকে দেশে ফিরেই সরাসরি এভারকেয়ারে যান। ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে ছিলেন,...