শৈলকুপার গুরুত্বপূর্ণ সড়ক দখলে, চরম ভোগান্তিতে জনসাধারণ
মে ২৩, ২০২৬, ০৬:৫১ পিএম
ঝিনাইদহের শৈলকুপা শহরের গুরুত্বপূর্ণ চার রাস্তার মোড় থেকে কবিরপুর প্রধান সড়কটি এখন যেন অপরিকল্পিত ব্যবসায়ীদের দখলে চলে গেছে। বিশেষ করে সড়কের উপর প্রকাশ্যে মোটরসাইকেল মেরামতের কাজ চলায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা।
সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশ দখল করে মোটরসাইকেল মেরামতের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও...