‘টেবিল চাপড়ানোয় সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট’
এপ্রিল ১৬, ২০২৬, ১০:২৭ পিএম
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের প্রধান কারণ হিসেবে তারের সমস্যাকেই উল্লেখ করেছেন কমিশনিং করা ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশনস টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঠিকাদার জাহিদুর রহিম বলেন, আমরা অনেকবার চেক করেছি, সিস্টেম ঠিক ছিল। কিন্তু কানেক্টরগুলোর...