মধ্যপ্রাচ্যে পারমাণবিক হামলার আশঙ্কায় জরুরি চিকিৎসা সরঞ্জাম বিতরণ
মার্চ ১৯, ২০২৬, ০৬:০০ পিএম
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সম্ভাব্য পারমাণবিক বা রাসায়নিক হামলার ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের আশঙ্কার আগেই পুরো অঞ্চলজুড়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় নির্দেশিকা বিতরণ করা হয়েছে।
ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখি এক সাক্ষাৎকারে বলেন, এ...