ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাবে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪৫ এএম
প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়)-এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে ঢাকা কলেজের শতাধিক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এ কারণে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য সরকারি কলেজ বহু দিনের ইতিহাস, স্বকীয়তা...