ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল যেন তেলাপোকার প্রজনন কেন্দ্র
ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:১০ পিএম
ঠাকুরগাঁও জেলাবাসীর স্বাস্থ্যসেবার মান বাড়াতে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করে জেনারেল হাসপাতালের কার্যক্রম চালু করা হয়। কিন্তু শয্যা বাড়লেও বাড়েনি জনবল। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা না করায় হাসপাতালটি এখন তেলাপোকার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। হাসপাতালের মেঝে, ওয়াল, রোগীর খাবার ও ওষুধ রাখার বাক্স—সর্বত্র তেলাপোকার অবাধ বিচরণে অতিষ্ঠ রোগীরা। খাবার, কাপড়-চোপড়সহ...