প্রেমের সম্পর্কের পরিণতিতে মৃত্যু, অভিযোগ নিতে গড়িমসি
ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:০০ পিএম
ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন ও স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে নিহতের পরিবারের অভিযোগ, দেবরের সাথে প্রেমের সম্পর্ক, শিশুসন্তানের বক্তব্যে ঘটনাটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ডে’ রূপ নিয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন নিহত নারীর দেবর, যিনি পেশায় একজন পুলিশ সদস্য। ভুক্তভোগী স্বামী জাকির হোসেন আদালতে অভিযোগ করার...