নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইলেভেট’ বিজনেস প্রোটোটাইপ শোকেস রাউন্ড অনুষ্ঠিত
জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:৩৪ পিএম
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘ইলেভেট’ শীর্ষক বিজনেস প্রোটোটাইপ শোকেস রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনিউরস সোসাইটি (এনএসইউ ইয়েস!) আয়োজিত এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উপস্থাপনায় আয়োজিত এ আয়োজনটি ছিল এন্টারপ্রেট সিজন থ্রি-এর তৃতীয় রাউন্ড।
অনুষ্ঠানে ২৪টি সেমিফাইনালিস্ট দল তাদের উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করে। প্রোটোটাইপ, সার্ভিস মডেল এবং কনসেপ্টুয়াল বিজনেস ডেমনস্ট্রেশনের মাধ্যমে...