জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের
জুন ১৪, ২০২৬, ০৯:৩২ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের নারীরা। নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ১৩৯ রানের জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা।
রোববার (১৪ জুন) বিকেলে ইংল্যান্ডের বার্মিংহামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ডাচ নারী দলের। দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা।...