চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন
এপ্রিল ২, ২০২৬, ০৫:৩২ পিএম
চাঁদাবাজদের ঠেকাতে কেরানীগঞ্জ চাইনিজ ফ্যাক্টরিতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সি যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের মাসিক ১৫ হাজার টাকা বেতন, বছরে দুটি উৎসব বোনাস, থাকার সুবিধা এবং...