ভূমিকম্পে ঢাকার পঙ্গু হাসপাতালে রোগীর চাপ, জরুরি বিভাগে হুড়োহুড়ি
নভেম্বর ২২, ২০২৫, ০১:০৫ এএম
ভূমিকম্পের পর রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছে। আতঙ্কে দৌড়াদৌড়ি, নিরাপদ স্থানে ছুটতে গিয়ে পড়ে গিয়ে কিংবা ধাক্কাধাক্কিতে আহত হয়ে সবচেয়ে বেশি রোগী গেছেন ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাড়ি-অফিস, মার্কেট এবং উঁচু...