চট্টগ্রামে বোর্ডে ফেল থেকে পাস করলেন ৩৯৩ শিক্ষার্থী
নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৫৯ পিএম
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। পুনঃনিরীক্ষার ফলে ফেল থেকে পাস করেছেন ৩৯৩ জন শিক্ষার্থী। এছাড়া, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। সবমিলিয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা...